লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি

১৮ জুলাই ২০২৬, ১১:২২ AM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ AM
 মেসি ও শিশু ইয়ামাল

মেসি ও শিশু ইয়ামাল © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এসেছে ১৯ বছর আগের সেই ছবি। যেখানে ছোট্ট লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন তরুণ লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় সেই শিশুই এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। আর ফাইনালের মঞ্চে সেই ইয়ামালের বিপক্ষেই খেলতে নামবেন মেসি। পুরোনো সেই ছবি নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্পেন ও আর্জেন্টিনার আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ফিফা ফ্যান ফেস্টে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি। সেখানে টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ, এনবিএ তারকা কেভিন ডুরান্ট ও সাবেক এনএফএল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডির আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রসঙ্গ।

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, ‘লামিন একজন অসাধারণ খেলোয়াড়, যাকে আমি খুব কাছ থেকে অনুসরণ করি কারণ সে এমন একটি ক্লাবের হয়ে খেলে যাকে আমি ভালোবাসি এবং যার জন্য আমি সবসময় শুভকামনা জানাই। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ঐতিহাসিক কিছু অর্জন করার সুযোগও রয়েছে। আমরা চেষ্টা করব যাতে এবার তা না ঘটে।’

১৯ বছর আগে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা সেই বিখ্যাত ছবিটি নিয়েও কথা বলেন মেসি। ছবিতে দেখা যায়, বার্সেলোনার তরুণ খেলোয়াড় মেসি তখন শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন। বর্তমানে বিশ্বকাপ ফাইনালে দুই প্রজন্মের এই দুই তারকা মুখোমুখি হওয়ায় ছবিটি নতুন করে আলোচনায় এসেছে।

ছবিটি নিয়ে মেসি বলেন, ‘ছবিটা অবিশ্বাস্য। জীবন... আমি ওর সঙ্গে ছোটবেলায় ছবি তুলেছিলাম আর এখন আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হব। ও এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমি ওর জন্য শুভকামনা জানাই, কারণ ওর সাফল্য মানেই বার্সেলোনারও সাফল্য। অবশ্যই, আমরা ভালো খেলার চেষ্টা করব যাতে ও ওর সেরা খেলাটা খেলতে না পারে, যদিও এটা কঠিন।’

লামিন ইয়ামালকে নিয়ে প্রশংসা করলেও স্পেনের শক্তি শুধু এই তরুণ তারকার মধ্যেই সীমাবদ্ধ নয় বলে মনে করেন মেসি। স্পেনের দলগত সামর্থ্য ও খেলার ধরন নিয়েও সতর্ক আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘শুধু লামিনই নয়। স্পেনের কিছু অসাধারণ খেলোয়াড় এবং খেলার দুর্দান্ত একটি শৈলী রয়েছে। আমাদেরও নিজস্ব অস্ত্র আছে।’

বিশ্বকাপ ফাইনালে মেসির লক্ষ্য নিজের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়। অন্যদিকে ইয়ামালের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। একই ম্যাচে দুই প্রজন্মের দুই বার্সেলোনা তারকার এই লড়াই তাই বাড়তি আকর্ষণ তৈরি করেছে ফুটবল বিশ্বে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তার চেক…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬