দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ

১৮ জুলাই ২০২৬, ১০:৪০ AM
ফাইনালের ভেন্যু

ফাইনালের ভেন্যু © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র এক দিন বাকি। রবিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন নতুন উদ্বেগ তৈরি করেছে কানাডার দাবানলের ধোঁয়া। ধোঁয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বায়ুর মান খারাপ হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা ও আয়োজকরা।

বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় এই ফাইনালে প্রায় ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতির কথা রয়েছে। এ ছাড়া ভিআইপি গ্যালারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টে এটিই হবে তার উপস্থিত থাকা একমাত্র ম্যাচ। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ফাইনাল দেখতে আসার কথা রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমেরও।

যুক্তরাষ্ট্রের বড় একটি অংশের আকাশ বর্তমানে কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে। এ পরিস্থিতি নিয়ে বিশ্বকাপ টাস্ক ফোর্স ও আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ।

হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, জাতীয় আবহাওয়া পরিষদের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কানাডাজুড়ে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর বেশিরভাগই তখনো নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর মধ্যে অন্টারিও প্রদেশেই জ্বলছিল ১৯০টির বেশি আগুন।

এই দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও। নিউ ইয়র্ক ও নিউ জার্সি এলাকায় বায়ুর মানের অবনতি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পাঠাগার, থানা ও ফায়ার স্টেশনগুলোতে কেএন৯৫ মাস্ক বিতরণ শুরু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত এই বাতাসে দীর্ঘ সময় অবস্থান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাদের মতে, একদিন ধরে এমন দূষিত বাতাসে থাকা শরীরের জন্য প্রায় ১০টি সিগারেট ধূমপানের মতো ক্ষতিকর হতে পারে।

এ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ছাদহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়েই বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা সম্ভব হবে কি না। তবে আপাতত আশার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা।

তাদের পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাতাসে থাকা ধোঁয়ার ঘনত্ব কমে যেতে পারে এবং বাংলাদেশ সময় রোববার রাতের ফাইনালের আগেই বায়ুর মান অনেকটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ফিফা ম্যাচ স্থগিত বা ভেন্যু পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি। নির্ধারিত সূচি অনুযায়ীই ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে।

আবহাওয়াবিদ অ্যালেক্স ডা সিলভা রয়টার্সকে বলেন, ‘রবিবার সকাল নাগাদ ধোঁয়ার বেশিরভাগই সরে যাবে। তখন বায়ুর মান অনেকটাই উন্নত হবে।’

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ধোঁয়ার প্রভাব কমলেও অতিরিক্ত গরম ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফুসফুস বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তা এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত হাইড্রেশন বিরতির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন। পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বর্তমান ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি সুস্থ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বড় সমস্যা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে।

তবে শেষ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিই নির্ধারণ করবে ফাইনালের পরিবেশ। পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ।

শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence