স্পেন নাকি আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কোন দল— জানাল বিশেষ সিংহ

১৮ জুলাই ২০২৬, ১০:০৯ AM
 বিশেষ সিংহ

বিশেষ সিংহ © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে থাইল্যান্ডের একটি সাদা সিংহ। খন কায়েন চিড়িয়াখানার ‘বয়’ নামের এই সিংহের আচরণ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কারণ, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ফল অনুমানের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আগামী রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলের লড়াইয়ের আগে ‘বয়’-এর এই প্রতীকী ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি খন কায়েন চিড়িয়াখানায় বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুনের তত্ত্বাবধানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জাতীয় পতাকার নিচে সিংহটির প্রিয় খাবার শূকরের মাংস ঝুলিয়ে রাখা হয়। এরপর ‘বয়’-কে স্বাধীনভাবে খাবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ম্যাচের ক্ষেত্রে একই পদ্ধতি তিনবার অনুসরণ করা হয়েছে। তিনবারের মধ্যে কোনো একটি দলের পতাকার নিচে রাখা খাবার সিংহটি অন্তত দুইবার বেছে নিলে সেটিকেই তার ‘পূর্বাভাস’ হিসেবে ধরা হয়।

এই পদ্ধতিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ক্ষেত্রে ‘বয়’ দুইবার ফ্রান্সের পতাকার নিচে রাখা খাবার বেছে নেয়। ফলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, সিংহটির ইঙ্গিত অনুযায়ী ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করবে ফ্রান্স।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, এর আগে সেমিফাইনালের দুই ম্যাচের ফল নিয়েও সঠিক ইঙ্গিত দিয়েছিল ‘বয়’। সে স্পেন ও আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার সম্ভাব্য দল হিসেবে বেছে নিয়েছিল। পরে বাস্তবেও এই দুই দলই ফাইনালে জায়গা করে নেয়।

তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি কোনো বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী নয় এবং ম্যাচের ফল নির্ধারণের কোনো আনুষ্ঠানিক দাবি নেই। পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সিংহটির স্বাভাবিক আচরণ, চলাফেরা, খাবার অনুসন্ধান, ব্যায়াম এবং ইন্দ্রিয় ব্যবহারের সুযোগ বাড়িয়ে তার মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ‘এই কার্যক্রমের সঙ্গে জুয়া বা বাজি ধরার কোনো সম্পর্ক নেই।’ বরং প্রাণীকল্যাণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং পর্যটনকে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে বিশ্বকাপসহ বিভিন্ন বড় ক্রীড়া আসরে প্রাণীর আচরণ দিয়ে ফল অনুমানের ঘটনা দেখা গেছে। তবে এসব আয়োজন মূলত প্রতীকী ও বিনোদনমূলক হিসেবেই বিবেচিত হয়।

আরও পড়ুনঃ টানা ৪ বিশ্বকাপের সফল ভবিষ্যদ্বাণী, এবার চ্যাম্পিয়ন হবে কোন দল জানাল ইএ স্পোর্টস

তবে ‘বয়’-এর অনুমান অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে স্পেন। সিংহটি ফাইনালের জন্য দুইবারই স্পেনের পতাকার নিচে রাখা খাবার বেছে নিয়েছে বলেই এমন পূর্বাভাস দিয়েছে খন কায়েন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দুর্বল লঘুচাপেও উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কসংকেত— বৃষ্টির আভ…
  • ১৮ জুলাই ২০২৬
ফের মেসির হাতেই কি উঠছে গোল্ডেন বল
  • ১৮ জুলাই ২০২৬
রক্ত পরীক্ষায় আগেভাগেই মিলতে পারে অ্যালঝেইমারের সতর্ক সংকেত
  • ১৮ জুলাই ২০২৬
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
  • ১৮ জুলাই ২০২৬
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’
  • ১৮ জুলাই ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তন জানিয়ে দিতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence