স্পেন কিভাবে আর্জেন্টিনাকে হারাতে পারে, জানালেন গার্দিওলা

১৭ জুলাই ২০২৬, ০২:২০ PM
 গার্দিওলা

গার্দিওলা © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনাকে হারানোর উপায় নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। তার মতে, স্পেনের মিডফিল্ড যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে এবং লামিন ইয়ামাল ছন্দে থাকেন, তাহলে আর্জেন্টিনাকে হারানোর সুযোগ তৈরি হবে।

ম্যানচেস্টার সিটিতে এক দশকের সফল অধ্যায় শেষ করে বর্তমানে কোচিং থেকে বিরত আছেন গার্দিওলা। সম্প্রতি 'ওকেএক্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপে তিনি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করেন না।

গার্দিওলা বলেন, 'বিশ্বকাপে আমি নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করি না।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপে আমি সেই খেলোয়াড়দের বেছে নিই, যাদের খেলা আমার ভালো লাগে। আমি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না। যেসব দলে আমার পরিচিত বা প্রিয় ফুটবলাররা খেলেন, আমি তাদের সমর্থন করি এবং তাদের জন্য উৎসাহ দিই।'

আর্জেন্টিনা প্রসঙ্গে তিনি বলেন, 'আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, সেখানে এমন অনেক খেলোয়াড় আছে, যাদের আমি চিনি।'

তবে স্পেনের শক্তির জায়গাও তুলে ধরেছেন এই স্প্যানিশ কোচ। তার ভাষায়, 'রদ্রি যদি মিডফিল্ডে নিজের সেরা খেলাটা খেলতে পারে, তার সঙ্গে পেদ্রি এবং লামিন ইয়ামালও যদি সেরা ছন্দে থাকে, তাহলে স্পেন পার্থক্য গড়ে দিতে পারে।'

লামিন ইয়ামালকে নিয়ে গার্দিওলা বলেন, 'সাম্প্রতিক চোটের কারণে লামিন ইয়ামাল কিছুটা পিছিয়ে ছিল। তবে তার বয়স কম হলেও চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা রয়েছে। সে একাই একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।'

নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন গার্দিওলা। তিনি বলেন, 'বার্সেলোনায় আমি ৩৭ বছর বয়সে কোচিং শুরু করেছিলাম। এখন আমার বয়স ৫৬। আমি জীবনে নতুন কিছু করতে চাই। এই মুহূর্তে আমি খুবই সুখে আছি।'

ভবিষ্যতে ম্যানচেস্টার সিটিতে ফেরার সম্ভাবনা নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, 'একদিন অবশ্যই আমি আবার এতিহাদ স্টেডিয়ামে ফিরব। কিন্তু এখন আমি পর্দার আড়ালেই থাকতে চাই। তারা যদি আমাকে প্রয়োজন মনে করে, আমি অবশ্যই থাকব।'

এ ছাড়া নিজের কোচিং জীবনের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবারও ইয়ুর্গেন ক্লপের নাম উল্লেখ করেন গার্দিওলা। তিনি বলেন, 'ইয়ুর্গেনই ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সে প্রতি ২০ মিনিট পরপর দলের কৌশল বদলে ফেলতে পারত। আমাকে একেবারে পাগল করে দিত।'

এসএসসি পরীক্ষার ফল ভবিষ্যতের কতটা পথ নির্ধারণ করে?
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় নেই ব্যানার, বক্তা যুবলীগ …
  • ১৭ জুলাই ২০২৬
২৭ বছর বেতনহীন, শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর— বন্ধের পথে প্রত…
  • ১৭ জুলাই ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে …
  • ১৭ জুলাই ২০২৬
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচির প্রচারণ…
  • ১৭ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence