প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে বিশেষ উপহার দেবে ফিফা

১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ AM
 ফিফার বিশেষ উপহার

ফিফার বিশেষ উপহার © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য এবার নতুন চমক নিয়ে এসেছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়ন রিং। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর আদলে তৈরি এই স্মারক উপহার পাবে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।

আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা জানিয়েছে, মোট ২০২৬টি চ্যাম্পিয়ন রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘এর মাধ্যমে ফিফা ফুটবলে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির অন্যতম জনপ্রিয় ঐতিহ্যকে যুক্ত করছে।’

আরও পড়ুন: বড় সুখবর পেলেন মেসি

চ্যাম্পিয়ন রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও তাদের জন্য বিশেষভাবে তৈরি করা নকশা।

ফিফার তথ্য অনুযায়ী, ফাইনাল শেষ হওয়ার পর বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রথমে প্রতীকী বা অস্থায়ী চ্যাম্পিয়ন রিং দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য আলাদাভাবে ৩০টি কাস্টমাইজড রিং তৈরি করা হবে।

প্রতিটি রিংয়ে থাকবে আলাদা সিরিয়াল নম্বর। পাশাপাশি দেওয়া হবে একটি প্রামাণিকতার সনদ, যা নিশ্চিত করবে সেটি ফিফার তৈরি আসল চ্যাম্পিয়ন রিং।

এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপে নতুন একটি ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। এবার থেকে বিশ্বকাপজয়ী দল শুধু ট্রফিই নয়, স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ চ্যাম্পিয়ন রিংও পাবে।

কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬