ফাইনালের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM
গোল উৎযাপন

গোল উৎযাপন © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আরও একটি সুখবর পেয়েছে লিওনেল মেসির দল। সর্বশেষ প্রকাশিত লাইভ ফিফা র‌্যাংকিংয়ে ফ্রান্সকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ শুরুর সময় ১৮৭৪.৮১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে ২ জুলাই প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে ফ্রান্স। সেই সময় ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফরাসিরা।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্তও শীর্ষস্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশ্যমের দল। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খায় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ে ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ হয়ে মেসিদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে।

অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ পয়েন্ট অর্জন করেছে স্পেন। ফলে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে স্পেন ছিল দুই নম্বরে। পরে ফ্রান্স শীর্ষে ওঠায় আর্জেন্টিনা নেমে যায় দ্বিতীয় এবং স্পেন তৃতীয় স্থানে।

ফ্রান্স এখন ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের সংগ্রহ ১৮৮৯.৪২ পয়েন্ট। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। যদিও চলতি বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।

র‌্যাংকিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬