কোলে নেওয়া সেই শিশুই এখন মেসির শিরোপার প্রধান বাধা

১৬ জুলাই ২০২৬, ০২:২৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:২৫ PM
ইয়ামালকে গোসল করিয়েন দিচ্ছেন মেসি

ইয়ামালকে গোসল করিয়েন দিচ্ছেন মেসি © সংগৃহীত

২০০৭ সালে তোলা একটি ছবি। সেখানে ২০ বছর বয়সী লিওনেল মেসি ছোট্ট একটি প্লাস্টিকের টাবে কয়েক মাস বয়সী এক শিশুকে গোসল করাচ্ছেন। তখন কেউ কল্পনাও করেননি, সেই শিশুই একদিন বিশ্বকাপ ফাইনালে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। প্রায় ১৯ বছর পর সেই শিশুই এখন স্পেনের তারকা লামিন ইয়ামাল, যার সামনে দাঁড়িয়ে আছে মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ শুধু দুই দেশের শিরোপার লড়াই নয়, এটি দুই প্রজন্মের দুই অসাধারণ ফুটবলারেরও দ্বৈরথ। একদিকে ৩৯ বছর বয়সী লিওনেল মেসি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। অন্যদিকে সদ্য ১৯ বছরে পা দেওয়া লামিন ইয়ামালের এটি প্রথম বিশ্বকাপ।

ফুটবল বিশ্বের বহুল আলোচিত ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালে বার্সেলোনার ড্রেসিংরুমে। স্প্যানিশ সংবাদপত্র স্পোর্ত এবং বার্সেলোনা ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি দাতব্য ক্যালেন্ডার তৈরি করেছিল। সেই ফটোশুটের অংশ হিসেবেই আলোকচিত্রী হোয়ান মনফোর্ত মেসি ও শিশুপুত্র ইয়ামালকে একই ফ্রেমে আনেন।

তখন মেসি বার্সেলোনার উদীয়মান তারকা। এরই মধ্যে তিনি আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপও খেলে ফেলেছেন। অন্যদিকে ইয়ামালের বয়স তখন মাত্র কয়েক মাস। ছবিতে দেখা যায়, মেসি শিশুটিকে কোলে নিয়েছেন এবং ছোট্ট একটি টাবে তাকে গোসল করাচ্ছেন।

ছবিটি বহু বছর সবার চোখের আড়ালেই ছিল। ২০২৪ সালে ইয়ামালের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ইউরো চ্যাম্পিয়নশিপে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সের সময় ছবিটি নতুন করে আলোচনায় আসে। অনেকেই তখন বলেছিলেন, ফুটবলের দুই প্রজন্ম যেন একই ছবিতে ধরা পড়েছে।

মেসি ও ইয়ামালের সম্পর্ক শুধু এই ছবিতেই সীমাবদ্ধ নয়। বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ৬৭২ গোল করা মেসি টানা ১৩ মৌসুম ক্লাবটির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরেছেন। ২০২৫ সালের জুলাইয়ে সেই ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী হন লামিন ইয়ামাল।

বর্তমান বিশ্বকাপে স্পেনের হয়ে ১৯ নম্বর জার্সি পরে খেলছেন ইয়ামাল। মজার বিষয় হলো, ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একই ১৯ নম্বর জার্সি পরেই খেলেছিলেন মেসি। তখন অবশ্য ইয়ামালের জন্মই হয়নি।

এই বিশ্বকাপেও দুজনই গড়েছেন নতুন ইতিহাস। বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় মেসিকে পেছনে ফেলেছেন ইয়ামাল। অন্যদিকে ২১ গোল করে ছেলেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। প্রায় দুই দশক আগে মেসির কোলে নিশ্চিন্তে শুয়ে থাকা সেই শিশুই এবার বিশ্বকাপের ফাইনালে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মেসির আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হবে, নাকি ইয়ামালের হাত ধরে স্পেন উঠবে বিশ্বচ্যাম্পিয়নের মঞ্চে—সেই উত্তর মিলবে ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ে।

ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬