আর্জেন্টিনাকে ক্যাসিয়াস—‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না’

১৬ জুলাই ২০২৬, ১১:০৯ AM
 ইকার ক্যাসিয়াস

ইকার ক্যাসিয়াস © টিডিসি ফটো

ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালে স্পেনই শিরোপা জিতবে বলে তার বিশ্বাস। একই সঙ্গে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়েও মন্তব্য করেছেন তিনি।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। শেষ দিকে দুটি গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের অধিনায়ক ক্যাসিয়াস।

প্রথম পোস্টে তিনি ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশলের সমালোচনা করেন। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড যেভাবে রক্ষণাত্মক হয়ে পড়ে, সেটিকে তিনি বড় ভুল বলে উল্লেখ করেন।

ক্যাসিয়াস লেখেন, ‘গোল করার পরই তারা রক্ষণে নেমে গেল। এটা ছিল ভীরু কৌশল। তারা নিজেদের বক্স থেকেই বের হতে পারেনি। এতে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণের সুযোগ পেয়েছে। শেষ পর্যন্ত স্বাভাবিক ঘটনাই ঘটেছে।’

এরপর ম্যাচ শেষ হওয়ার পর আরেকটি পোস্টে তিনি ইংল্যান্ডের পরাজয়ের কারণও ব্যাখ্যা করেন।

তিনি লেখেন, ‘ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই ম্যাচটি হেরেছে। প্রায় ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে যা খুশি তাই করতে দিয়েছে। এটা হতে পারে না। এখন ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা। দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।’

এরপরই আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন স্পেনের সাবেক এই গোলরক্ষক।

তিনি লেখেন, ‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না।’

কিছুক্ষণ পর আরও একটি পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন ক্যাসিয়াস।

তিনি বলেন, ‘চতুর্থ তারকা আসছে না। চল, দ্বিতীয় শিরোপার জন্য লড়ি। এগিয়ে চলো স্পেন!’

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে গিয়ে বার্সেলোনার তারকা লিওনেল মেসির বিপক্ষে অসংখ্য এল ক্লাসিকো খেলেছেন ক্যাসিয়াস। এবার বিশ্বকাপের ফাইনালেও আবার মেসির মুখোমুখি হতে যাচ্ছে তারই দেশ স্পেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা শুরুতে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে শেষ দিকে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরায় দলটি। এরপর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্তিনেজ হেডে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে নেন।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক/নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।

এটি হবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সপ্তম উপস্থিতি। লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আলবিসেলেস্তেরা এবার ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ক্যাসিয়াসের বিশ্বাস, সেই স্বপ্ন পূরণ হতে দেবে না স্পেন।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬