আর্জেন্টিনার কাছে হারের পর টুখেলের কড়া সমালোচনা হ্যারি কেইনের

১৬ জুলাই ২০২৬, ০৮:১১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:১২ AM
হ্যারি কেইন ও টুখেল

হ্যারি কেইন ও টুখেল © টিডিসি ফটো

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচ শেষে তিনি বলেন, দলটি জয়ের চেষ্টা না করে শুধু লিড ধরে রাখার মানসিকতায় খেলেছে, আর সেটিই শেষ পর্যন্ত পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ম্যাচ ঘুরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন দলের কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘একবার আমরা ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর, আমরা শুধু টিকে থাকার চেষ্টা করছিলাম… যা এই পর্যায়ে যথেষ্ট নয়।’

কেইনের মতে, গোল করার পর থেকেই আর্জেন্টিনা একের পর এক আক্রমণ শুরু করে এবং ইংল্যান্ড ধীরে ধীরে নিজেদের খেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তিনি বলেন, ‘গোলটির পর, সেটা তাদের আরও বেশি খেলোয়াড় সামনে পাঠানোর কারণে হোক বা আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে পাল্লা দিতে না পারার কারণেই হোক, আক্রমণের একের পর এক ঢেউ আসছিল, এবং আমরা টিকে থাকার চেষ্টা করছিলাম, আমাদের খেলোয়াড়রা বাধা দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত, তা যথেষ্ট ছিল না।’

এ সময় কোচ টমাস টুখেলের ম্যাচ পরিকল্পনা থেকে নিজেকে কিছুটা আলাদা করে ইংল্যান্ড অধিনায়ক বলেন, খেলোয়াড়দের কাছে ভিন্ন বার্তা ছিল।

কেইনের ভাষায়, ‘ছেলেরা খেলার যেকোনো মুহূর্তের জন্য সবসময় প্রস্তুত থাকে, এবং আমরা যখন এগিয়ে যাই, তখন বার্তা ছিল আক্রমণ চালিয়ে যাওয়া এবং আরেকটি গোল করা। স্পষ্টতই, ওরা ওদের দুটো গোল করে ফেলার পর লক্ষ্য ছিল কিছু একটা খুঁজে বের করা, কিন্তু আমরা খেলার নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নিতে পারতাম।’

তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, ইংল্যান্ড গোল করার পর রক্ষণাত্মক হয়ে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি পুরোপুরি একমত ছিলেন না।

বিশ্বকাপ যাত্রার মূল্যায়ন করতে গিয়ে কেইন বলেন, দলটি পুরো টুর্নামেন্টজুড়েই ভালো ফুটবল খেলেছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে কাঙ্ক্ষিত ফল ধরে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের অনেক ভালো মুহূর্ত ও ভালো ম্যাচ কেটেছে। আরও একটি সেমিফাইনাল। আমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছিলাম।’

আর্জেন্টিনার কাছে এই পরাজয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো। অন্যদিকে লিওনেল স্কালোনির দল ফাইনালে উঠে এখন স্পেনের বিপক্ষে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে নামার অপেক্ষায়।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9