হারের পর বার্কোর মাথায় বেলিংহ্যামের চড়

১৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ AM
 বার্কোকে চড় মারলেন বেলিংহ্যাম

বার্কোকে চড় মারলেন বেলিংহ্যাম © সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মাঠেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কোর মাথায় আঘাত করার ঘটনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

আটলান্টায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর আলবিসেলেস্তের খেলোয়াড়রা মাঠেই জয় উদযাপনে মেতে ওঠেন। সেই আনন্দের মাঝেই ঘটে অপ্রীতিকর ঘটনা।

লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে জড়িয়ে ধরে উদযাপন করছিলেন ভ্যালেন্তিন বার্কো। ঠিক সেই সময় হতাশ বেলিংহ্যাম এগিয়ে এসে বার্কোর মাথায় চড় মারেন।

হঠাৎ এমন আচরণে বিস্মিত হয়ে যান বার্কো। সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে প্রতিক্রিয়া জানান। দুই দলের খেলোয়াড়রা দ্রুত সেখানে ছুটে এসে দুজনকে আলাদা করে দেন। পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।

ম্যাচে শুরুতে এগিয়ে ছিল ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে প্রথমে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমে এনজো ফার্নান্দেজ দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান। এরপর লিওনেল মেসির ডান প্রান্ত থেকে ভাসিয়ে দেওয়া নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। সেই দুই গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় আর্জেন্টিনার।

এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করল লিওনেল স্কালোনির দল। ইংল্যান্ডকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং এবার শিরোপার জন্য মুখোমুখি হবে স্পেনের।

আগামী ১৯ জুলাই, রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সেখানে চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।

অন্যদিকে, ম্যাচ শেষে বেলিংহ্যামের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করার ঘটনায় তার বিরুদ্ধে ফিফা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, সেটিও এখন আলোচনার বিষয়।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬