বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির

১৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ AM
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির © সংগৃহীত

গোল করে যেমন ইতিহাস গড়ছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোল করিয়েও একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুই সতীর্থের গোলে অবদান রাখার মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। এর মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বকাপের পরিসংখ্যান সংরক্ষণের যুগে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

মেসির এই কীর্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, তার ১২টি অ্যাসিস্টের মধ্যে ১০টিই এসেছে বিশ্বকাপের নকআউট পর্বে। অর্থাৎ, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চাপের ম্যাচগুলোতেই সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন অসাধারণ দক্ষতা।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের অ্যাসিস্টের হিসাব সংরক্ষিত হওয়ার পর কোনো ফুটবলারই ৮টির বেশি অ্যাসিস্ট করতে পারেননি। সেখানে মেসি ১২ অ্যাসিস্ট নিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে।

গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব এবং ম্যাচ জেতানো পারফরম্যান্স মিলিয়ে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, শুধু গোলস্কোরার নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লে-মেকার হিসেবেও তার অবস্থান অনন্য।

ফলে চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পথে মেসির অবদান এখন শুধু চোখে নয়, পরিসংখ্যানেও স্পষ্ট হয়ে উঠছে।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9