মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি

১৬ জুলাই ২০২৬, ০৩:১৭ AM
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

লিওনেল মেসি ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার নতুন ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপের শিরোপা টানা দ্বিতীয়বার ধরে রেখে মাত্র তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়ার হাতছানি রয়েছে তাদের সামনে।

কাতার বিশ্বকাপ ২০২২-এর সাফল্যের পর এবার বিস্তৃত পরিসরের ২০২৬ বিশ্বকাপে নতুন অভিযানে নামছে আর্জেন্টিনা। দলের নেতৃত্বে সেই চেনা মুখ—ফুটবল জাদুকর লিওনেল মেসি।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আবারও ছুটছে আলবিসেলেস্তেরা। মেসির জাদু ও আর্জেন্টিনার শক্তিশালী দল নিয়ে বিশ্বমঞ্চে তাদের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

আরেকটি অনন্য কীর্তির সুযোগও আছে মেসির সামনে। আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারে, তাহলে পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়বেন মেসি। পাশাপাশি, ইতালির জুসেপ্পে মিয়াজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তিতেও নাম লেখাবেন তিনি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬