আর্জেন্টিনার জাল কাঁপাল ইংল্যান্ড

১৬ জুলাই ২০২৬, ০২:২২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:২৯ AM
আর্জেন্টিনার জাল কাঁপাল ইংল্যান্ড

আর্জেন্টিনার জাল কাঁপাল ইংল্যান্ড © সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা।

দ্রুত এক পাল্টা আক্রমণ থেকে গোলটি পায় ইংল্যান্ড। ডান প্রান্ত দিয়ে গতিময় আক্রমণ গড়ে তুলে বাম দিক থেকে বক্সে নিখুঁত একটি ক্রস পাঠানো হয়। সঠিক সময়ে আসা সেই বলে আর্জেন্টিনার ডিফেন্ডাররা নিজেদের অবস্থানে ফিরতে পারেননি।

সুযোগের পুরো সদ্ব্যবহার করেন গর্ডন। ছয় গজ বক্সের ঠিক সামনে থেকে সহজ টোকায় বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে লিড ধরে রেখে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে ইংল্যান্ড।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬