ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

১৬ জুলাই ২০২৬, ১২:০২ AM
ভিক্টোরিয়া ভিয়াররুয়েল

ভিক্টোরিয়া ভিয়াররুয়েল © সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে রাজনৈতিক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল।

ভিয়াররুয়েল লিখেছেন, “আমরা দখলদার জলদস্যুদের বিপক্ষে খেলতে নামছি। এটি শুধু আরেকটি ফুটবল ম্যাচ নয়।”

দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত। এ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন তিনি। আরও এক পোস্টে তিনি লেখেন, “আমি রাজনৈতিকভাবে সঠিক হওয়ার চেষ্টা করব না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি কিছু। এটি মালভিনাস, এটি দিয়েগো, এটি লিওনেল মেসির শেষ বিশ্বকাপ অভিযান এবং আগ্রাসনকারীদের থামানোর লড়াই।”

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনার হয়ে লড়েছিলেন ভিয়াররুয়েলের বাবা। ৭৪ দিনব্যাপী সেই যুদ্ধে যুক্তরাজ্যের বিজয়ের মধ্য দিয়ে সংঘাতের অবসান হলেও দ্বীপগুলোর মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ এখনো অব্যাহত রয়েছে। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন।

তবে ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত নন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি স্পষ্ট করে বলেছেন, “এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। রাজনীতি বা ইতিহাসকে এর সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক হবে না।”

এদিকে সেমিফাইনাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আয়োজকরা। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা জানিয়েছেন, আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচে দর্শকদের ফকল্যান্ড বা মালভিনাস-সংক্রান্ত কোনো পতাকা বা রাজনৈতিক বার্তাসংবলিত সামগ্রী স্টেডিয়ামে নিয়ে যেতে দেওয়া হবে না।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9