দেখে নিন সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের একাদশ

১৫ জুলাই ২০২৬, ১১:৫০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৫ PM
ইংল্যান্ড দল

ইংল্যান্ড দল © সংগৃহীত

২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি।

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা দলে মিডফিল্ডার রদ্রিগো ডি পলের জায়গায় সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই তার ওপর আস্থা রেখেছেন।

অন্যদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। এজরি কনসা, নিকো ও'রাইলি এবং ননি মাদুয়েকের পরিবর্তে রিস জেমস, জেড স্পেনস ও মরগান রজার্স শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

ইংল্যান্ডের একাদশ
জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬