অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ

১৫ জুলাই ২০২৬, ১০:২৫ PM
মেসি ও হ্যারি কেইন

মেসি ও হ্যারি কেইন © টিডিসি ফটো

২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিশ্বকাপে সবশেষ ২০০২ সালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের পেনাল্টির একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে যায় আলবিসেলেস্তেরা। এরপর দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালের টিকিটের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন এবং অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি দেখতে পারবেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

এ ছাড়া নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন, ট্যাবলেট বা স্মার্ট টিভিতে মাই রবি, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। পাশাপাশি স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬