এআইয়ের ভবিষ্যদ্বাণী

৭০ মিনিটের দিকে সমতায় ফিরবে ইংল্যান্ড, শেষ মুহূর্তের গোলে জিতবে আর্জেন্টিনা

১৫ জুলাই ২০২৬, ১০:১২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ PM
 লিওনেল মেসি

লিওনেল মেসি © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ম্যাচের সম্ভাব্য চিত্র বিশ্লেষণ করে এআই বলছে, ৭০ মিনিটের দিকে ইংল্যান্ড সমতায় ফিরলেও শেষ মুহূর্তে গোল করে ২-১ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা এবং জায়গা করে নেবে ফাইনালে। খবর টিওয়াইসি স্পোর্টস। 

স্পেন-ফ্রান্স সেমিফাইনালের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই নিয়েও নিজেদের বিশ্লেষণ প্রকাশ করেছে চ্যাটজিপিটি। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, বিশ্বকাপে তাদের পথচলা এবং নকআউট পর্বের ম্যাচগুলোর ধরন বিবেচনায় রেখে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এআইর মতে, ম্যাচে ২-১ ব্যবধানে জয় পাবে আর্জেন্টিনা। সম্ভাব্য গোলদাতার তালিকায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করতে পারেন অধিনায়ক হ্যারি কেইন।

এই পূর্বাভাসের পেছনে কয়েকটি কারণও তুলে ধরেছে এআই।

প্রথমত, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় আর্জেন্টিনা এগিয়ে। ২০২২ বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ খেলোয়াড় এখনো দলে রয়েছেন। তারা নকআউট পর্বের চাপ সামলে জয় তুলে নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে সেই মানসিক দৃঢ়তারও প্রমাণ দিয়েছে লিওনেল স্কালোনির দল।

দ্বিতীয়ত, বলের দখলে ইংল্যান্ড এগিয়ে থাকতে পারে। জুড বেলিংহাম, ডেকলান রাইস ও হ্যারি কেইনের মতো ফুটবলারদের কারণে ম্যাচের দীর্ঘ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রয়েছে থ্রি লায়ন্সদের। তবে আর্জেন্টিনা দ্রুত পাল্টা আক্রমণে উঠে প্রতিপক্ষের ফাঁকা জায়গা কাজে লাগাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

তৃতীয়ত, দুই দলের গোলরক্ষকের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এআইর মতে, এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ নিজের সেরা খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অন্যদিকে, কর্নার ও ফ্রি-কিক থেকে হ্যারি কেইন এবং ইংল্যান্ডের সেন্টার-ব্যাকরা আর্জেন্টিনার জন্য বড় হুমকি হতে পারেন।

ম্যাচের সম্ভাব্য চিত্রও তুলে ধরেছে এআই। তাদের ধারণা, প্রথমার্ধ হবে কৌশলনির্ভর এবং গোলের সুযোগ তুলনামূলক কম তৈরি হবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা প্রথম গোল করে এগিয়ে যাবে।

এরপর প্রায় ৭০ মিনিটের দিকে হ্যারি কেইনের গোলে সমতায় ফিরবে ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেসের দারুণ সমন্বয় থেকে আর্জেন্টিনা আরেকটি গোল করবে। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা—এমনটাই পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9