টানা ৪ ম্যাচে সফল ভবিষ্যদ্বাণী

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

১৫ জুলাই ২০২৬, ০৯:০৮ PM
 কোলাজ ছবি

কোলাজ ছবি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে টানা চারটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন চিলির অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদাল। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডকেই এগিয়ে রেখেছেন।

চিলি টানা তিনটি বিশ্বকাপে খেলতে পারেনি। তাই অবসর সময়েই চলতি বিশ্বকাপের ম্যাচ নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করছেন কলোকোলোর এই মিডফিল্ডার। এখন পর্যন্ত তার চারটি পূর্বাভাসই মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর ইনস্টাগ্রামে নিজের আগের ভবিষ্যদ্বাণীর কথা স্মরণ করিয়ে দেন ভিদাল।

হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি আগেই বলে দিয়েছিলাম কে বিশ্বকাপ জিতবে। ফ্রান্সের বিপক্ষে স্পেন জিতবে, সেটাও আগে বলেছিলাম। ফুটবল সবচেয়ে বেশি বুঝি আমি।’

স্পেনকে নিয়ে তার এই আত্মবিশ্বাস অবশ্য নতুন নয়। কোয়ার্টার ফাইনালের আগেই তিনি স্পেনকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার বলেছিলেন। তখন তিনি মন্তব্য করেছিলেন, ‘স্পেনই আমার এক নম্বর ফেবারিট। তাই আমার মনে হয় তারা জিতবে। তবে বেলজিয়াম কঠিন প্রতিপক্ষ হবে। কারণ শেষ ম্যাচে তারা অনেক ভালো খেলেছে।’

শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণীও সত্যি হয়। স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে ফ্রান্সকেও হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।

ভিদাল এখনো নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, স্পেনই বিশ্বকাপ জিতবে।’

বিশ্বকাপের অন্য ম্যাচ নিয়েও নিজের মত দিয়েছেন তিনি। ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের আগে ভিদাল বলেছিলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ড জিতবে। শেষ ম্যাচে তারা ভিন্ন একটি চেহারা দেখিয়েছে। এখন তারা শিরোপার দাবিদার।’

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচ নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। সেখানে লিওনেল মেসির গুরুত্ব তুলে ধরে বলেছিলেন, ‘এটি খুবই কঠিন ম্যাচ। সত্যি বলতে, দুই দলেরই জয়ের সুযোগ আছে। তবে আর্জেন্টিনার দলে লিও আছে। সে যদি নিজের সেরাটা খেলতে পারে, তাহলে আর্জেন্টিনাই জিতবে।’

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে তার মন্তব্য।

মেসির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকা সত্ত্বেও ভিদাল নিজের বিশ্লেষণে ইংল্যান্ডকেই এগিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘ইংল্যান্ড আর আর্জেন্টিনা... উফ, লিও, আমাকে মাফ করো! কিন্তু আমার মনে হয় ইংল্যান্ডই জিতবে। আর ফাইনাল হবে স্পেন ও ইংল্যান্ডের মধ্যে।’

নিজের এই পূর্বাভাসের ব্যাখ্যাও দিয়েছেন ভিদাল। তিনি বলেন, ‘এখানে আবেগের কোনো জায়গা নেই। দলগুলো এখন যেভাবে খেলছে, সেটাই সবকিছু পরিষ্কার করে দিচ্ছে।’

স্পেন ইতোমধ্যেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন সবার নজর আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালে। ভিদালের বিশ্বাস, ইংল্যান্ড জয় পেয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

এখন দেখার বিষয়, টানা চারটি সঠিক ভবিষ্যদ্বাণীর পর আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়েও ভিদালের পূর্বাভাস শেষ পর্যন্ত সত্যি হয় কি না।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9