২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!

১৫ জুলাই ২০২৬, ০৪:৪২ PM
 নেইমার

নেইমার © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। একটি আবেগঘন এআই নির্মিত ভিডিওতে তার প্রতিক্রিয়ার পর ভক্তদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে, আগামী বিশ্বকাপেও হয়তো ব্রাজিলের জার্সিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে।

চারটি বিশ্বকাপ খেলেও এখন পর্যন্ত স্বপ্নের ট্রফি জেতা হয়নি নেইমারের। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার, আর নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায় তার।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি আবেগঘন এআই ভিডিও। ‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ভিডিওতে বিভিন্ন বয়সের নেইমারকে নিজের সঙ্গেই কথোপকথন করতে দেখা যায়। ভিডিওটির মূল বার্তা ছিল, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নেমে বিশ্বকাপ জয়ের আরেকটি চেষ্টা করা।

ভিডিওতে ছোট্ট নেইমার ভবিষ্যতের নেইমারকে প্রশ্ন করে, ‘আমরা প্রথম বিশ্বকাপ কত বছর বয়সে জিতেছিলাম?’

জবাবে আবেগঘন কণ্ঠে প্রাপ্তবয়স্ক নেইমার বলেন, ‘আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু একা সেটা সম্ভব হয়নি। তাই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’

ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারের হাতে ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি দেখা যায়। তখন শিশু নেইমার উত্তর দেয়, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

ভিডিওটি প্রকাশের পর তাতে প্রতিক্রিয়া জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে তার এই প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে আশা ও আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়। এছাড়া প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার হয়।

নেইমারের এই আবেগঘন প্রতিক্রিয়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, ২০৩০ বিশ্বকাপেই কি দেখা যাবে ব্রাজিলিয়ান এই তারকার শেষ নাচ? যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার প্রতিক্রিয়া অনেকের কাছেই ভবিষ্যতের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে ধরা দিচ্ছে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9