নেইমারের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন রোনালদো

১৫ জুলাই ২০২৬, ০৪:১৯ PM
 নেইমার

নেইমার © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন তার পাশে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, এখনই নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পুরো ব্রাজিলে হতাশার ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন নেইমার। অনেকেই মনে করছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড হয়তো আর ব্রাজিলের জার্সিতে খেলবেন না।

এমন পরিস্থিতিতে দীর্ঘ নীরবতা ভেঙে নেইমারের পক্ষে কথা বলেছেন রোনালদো। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো বড় আসর থেকে বিদায়ের পর আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

রোনালদো বলেন, ‘এখন কাউকে চাপ দেবেন না, কোনো সিদ্ধান্তও নেবেন না। এর কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে কারও কোনো কিছু নির্ধারণ করার দরকার নেই।’

রোনালদোর মতে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর একজন ফুটবলারের মানসিক অবস্থা কতটা কঠিন হতে পারে, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই জানেন। তাই এই সময়ে নেইমারের মানসিক ও আবেগগত সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নেইমারের দীর্ঘদিনের চোটের বিষয়টিও স্মরণ করিয়ে দেন ব্রাজিলের এই কিংবদন্তি। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে নামার আগে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে।

রোনালদো বলেন, ‘আমরা ভুলে যেতে পারি না যে সে একটি গুরুতর চোট থেকে ফিরেছে। সেই চোটের কারণে সে দুই বছর মাঠের বাইরে ছিল। অনেক ত্যাগ স্বীকার করেই সে এই বিশ্বকাপে খেলতে এসেছে।’

রোনালদোর মতে, নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায়নি। মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি আবারও ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, ‘খুব শিগগিরই সে আবার অনুপ্রাণিত হবে। আর কে জানে, হয়তো আনচেলত্তি আবারও তাকে ব্রাজিল জাতীয় দলের একটি বিকল্প হিসেবে বিবেচনা করবেন।’

রোনালদোর এই মন্তব্যের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বর্তমান পরিকল্পনায় এখনো জায়গা থাকতে পারে এই তারকা ফুটবলারের, যদি তিনি আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘লিবের্তা দেপ্রে’ নামের একটি অ্যাকাউন্টে রোনালদোর মন্তব্য প্রকাশ হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন গণমাধ্যমও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। একই সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এখন অনেক বিশ্লেষক প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক বছরগুলোর চোট ও শারীরিক ধকল কাটিয়ে নেইমার আবারও আন্তর্জাতিক ফুটবলে নিজের সেরা ছন্দে ফিরতে পারবেন কি না। তিনি কি জাতীয় দলের হয়ে আরেকবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন, সেটিও এখন আলোচনার বিষয়।

সমর্থকদের একাংশ যখন নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিচ্ছেন, অন্যরা তখনও নেইমারের ওপর আস্থা রাখছেন। আর সেই আস্থাকে আরও জোরালো করেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদো।

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এখন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন নেইমার। তবে রোনালদোর সমর্থন এবং ব্রাজিলের কোচিং স্টাফের নজরে থাকার কারণে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনে সুযোগ এলে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9