আর্জেন্টিনা ম্যাচের আগে বড় সুখবর পেল ইংল্যান্ড

১৫ জুলাই ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০১:১৬ PM
ইংল্যান্ড মিডফিল্ডার ডেক্লান রাইস

ইংল্যান্ড মিডফিল্ডার ডেক্লান রাইস © সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেয়েছে ইংল্যান্ড শিবির। অসুস্থতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ডেক্লান রাইস। ফলে আটলান্টায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে প্রথম একাদশেই দেখা যেতে পারে।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলার সময় পাকস্থলীর সমস্যায় ভুগতে শুরু করেন রাইস। পরে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানান, অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেও উঠতে পারেননি এই মিডফিল্ডার।

এ কারণে চিকিৎসকদের পরামর্শে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে পুরো ম্যাচ খেলানো হয়নি। মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন রাইস। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ইংল্যান্ডের মাঝমাঠে তার ফেরার সম্ভাবনাই বেশি।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া জয়ের পর রাইসকে ক্লান্ত দেখালেও তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ১২০ মিনিটের সম্ভাবনা বিবেচনায় রেখে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন টুখেল।

স্কাই স্পোর্টস জানিয়েছে, রাইসকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের। যদিও ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি।

ম্যাচশেষে টুখেল বলেন, ‘আমরা জানতাম ডেক্লান লড়াই করছে। সে আরও খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায়, তাহলে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারত। তাই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।’

এদিকে সোমবার কানসাস সিটিতে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন ডেক্লান রাইস। ক্লোজ ডোর সেই সেশনের পর ইংলিশ শিবির নিশ্চিত করেছে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে খেলতে ডেক্লান এখন সম্পূর্ণ ফিট। 

আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন …
  • ০৫ আগস্ট ২০২৬
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬