সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের নিয়ে আবেগঘন বার্তা স্কালোনির 

১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:৪৮ PM
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © সংগৃহীত

আটলান্টায় বিশ্বকাপ সেমিফাইনালের আগের সংবাদ সম্মেলনে যেন আবারও ফুটে উঠল বাংলাদেশ ও আর্জেন্টিনার সেই বিশেষ আবেগের বন্ধন। হাজার হাজার কিলোমিটার দূরের একটি দেশের সমর্থকদের প্রতি যে আন্তরিকতা দেখালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, তাতে স্পষ্ট হলো ফুটবল কেবল শিরোপার লড়াই নয়, এটি সীমান্ত পেরিয়ে মানুষের হৃদয়কে এক সুতোয় গেঁথে দেওয়ারও এক অনন্য মাধ্যম।

বাংলাদেশের প্রসঙ্গ উঠতেই স্কালোনির কণ্ঠে ধরা পড়ে উচ্ছ্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রতিবারই আমাদের বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশ, তবুও আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা। সত্যিই অভূতপূর্ব।’

প্রশ্নটি করেছিলেন এক বাংলাদেশি সাংবাদিক। তিনি জানতে চান, বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে সেমিফাইনালের আগে স্কালোনি কিছু বলতে চান কি না।

ইংরেজিতে করা প্রশ্নটি অনুবাদক অ্যাপের মাধ্যমে স্প্যানিশে শোনেন স্কালোনি। এরপর নিজের মাতৃভাষাতেই উত্তর দেন। বক্তব্যের একেবারে শেষে তিনি বলেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ (ধন্যবাদ বাংলাদেশ)’।

সাধারণত আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্প্যানিশ ছাড়া অন্য ভাষার প্রশ্ন নেওয়া হয় না। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতি ও আগ্রহ আর্জেন্টিনা দলের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। সে কারণেই সংবাদ সম্মেলনে একজন বাংলাদেশি সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।

উত্তরে স্কালোনি আরও বলেন, ‘আপনাদের দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে গর্বের সঙ্গে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ।’

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে কৌশল, পরিকল্পনা আর ম্যাচ বিশ্লেষণের আলোচনার মধ্যেও ‘বাংলাদেশ’ শব্দটি যেন মুহূর্তেই বদলে দেয় স্কালোনির গম্ভীর অভিব্যক্তি। কঠিন ফুটবল লড়াইয়ের আবহের মাঝেও বাংলাদেশের সমর্থকদের প্রতি তার উষ্ণ কৃতজ্ঞতা আবারও প্রমাণ করল, আর্জেন্টিনা ও বাংলাদেশের এই আবেগের সম্পর্ক কেবল মাঠের ফলাফলে সীমাবদ্ধ নয়।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬