ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর

১৫ জুলাই ২০২৬, ১০:৪২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:৪২ AM
ইংল্যান্ড ও আর্জেন্টিনার পতাকা

ইংল্যান্ড ও আর্জেন্টিনার পতাকা © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২১ বছর পর দুই দলের এই বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশ্ব ফুটবলের অন্যতম বড় এই দ্বৈরথে মাঠে নামবেন লিওনেল মেসি, জুড বেলিংহাম ও হ্যারি কেইনের মতো তারকারা। তবে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন আরও কয়েকজন ফুটবলার। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের ছয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে।

জুড বেলিংহাম (ইংল্যান্ড)
রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এখন পর্যন্ত ৬ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। মাঠে কাটিয়েছেন ৫৭৪ মিনিট।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেন বেলিংহাম। এর আগে শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষেও করেছিলেন দুটি গোল। ফলে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুটি নকআউট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।

হ্যারি কেইন (ইংল্যান্ড)
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও দুর্দান্ত ছন্দে রয়েছেন। রাশিয়া ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই স্ট্রাইকার এবারও সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আছেন। এখন পর্যন্ত ৬ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। খেলেছেন ৬২৭ মিনিট।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করেন কেইন। একই কীর্তি গড়েন শেষ ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষেও। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি থেকেও গোল করেন তিনি। নরওয়ের বিপক্ষে কিছুটা ছন্দহীন থাকলেও আটলান্টার পরিচিত পরিবেশে আবারও জ্বলে উঠতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা।

অ্যান্থনি গর্ডন (ইংল্যান্ড)
বিশ্বকাপ শুরুর ঠিক আগে নিউক্যাসল ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়া অ্যান্থনি গর্ডন শুরুতে নিজের সেরাটা দেখাতে পারেননি। তবে নকআউট পর্বে দারুণভাবে ছন্দে ফিরেছেন তিনি।

এখন পর্যন্ত কোনো গোল না করলেও ৩টি অ্যাসিস্ট করেছেন এবং খেলেছেন ৩২৭ মিনিট। নরওয়ের বিপক্ষে জুড বেলিংহামের প্রথম গোলটি তৈরি করে দেন গর্ডন। মেক্সিকোর বিপক্ষে একটি পেনাল্টিও আদায় করেছিলেন এই উইঙ্গার।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবারও দলের সবচেয়ে বড় ভরসা। এখন পর্যন্ত ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। মাঠে ছিলেন ৬০৮ মিনিট।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেন মেসি। এরপর অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করেছেন। বিশ্বকাপে এই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন তিনি। দিয়েগো ম্যারাডোনার পথ অনুসরণ করে ইংল্যান্ডকে বিদায় করতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা)
ইন্টার মিলানের এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। খেলেছেন ৩৪৭ মিনিট। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন লাউতারো। শেষ দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও তিনি প্রতিপক্ষের জন্য সবসময়ই বড় হুমকি হয়ে থাকেন।

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা)
লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম স্তম্ভ। এখন পর্যন্ত ১ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। খেলেছেন ৫৪০ মিনিট।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির পাস থেকে মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরিসংখ্যান খুব চোখে পড়ার মতো না হলেও রক্ষণ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় সম্পদ হতে পারে।

বুধবারের এই সেমিফাইনালে দুই দলের তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্সই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেসি, বেলিংহাম ও কেইনের লড়াইয়ের দিকেই থাকবে ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি নজর।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9