দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?

১৫ জুলাই ২০২৬, ০৭:১৭ AM
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম © সংগৃহীত

টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে ফ্রান্সের। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্টরা। এখন ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফরাসিরা। আর সেই ম্যাচই হবে প্রধান কোচ দিদিয়ের দেশমের শেষ দায়িত্ব পালন।

ফ্রান্সের ফুটবল ইতিহাসে অন্যতম সফল ব্যক্তিত্ব দেশম। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ জেতানোর পর ২০১৮ সালে কোচ হিসেবেও বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। এর মাধ্যমে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জনকারী তৃতীয় ব্যক্তি হন ৫৭ বছর বয়সী এই ফরাসি।

২০১২ সালে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেন দেশম। চলতি বিশ্বকাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, টুর্নামেন্ট শেষেই দায়িত্ব ছাড়বেন। ফলে স্পেনের বিপক্ষে সেমিফাইনালই ছিল বিশ্বকাপে তার শেষ নকআউট ম্যাচ।

স্পেনের বিপক্ষে এই হারটি বিশ্বকাপে দেশমের কোচিং ক্যারিয়ারের তৃতীয় পরাজয়। এর আগে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে এবং ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে তিউনিসিয়ার কাছে একই ব্যবধানে হেরেছিল ফ্রান্স।

যদিও ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়েছিল ফ্রান্স, ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী শুটআউটের হারকে আনুষ্ঠানিক পরাজয় হিসেবে ধরা হয় না। তাই সেই ম্যাচটি দেশমের হার হিসেবে পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

বিশ্বকাপে দেশমের অধীনে ফ্রান্স মোট ২৬টি ম্যাচ খেলেছে। আর জাতীয় দলের কোচ হিসেবে তার সামগ্রিক পরিসংখ্যান ১৮৪ ম্যাচে ১২০ জয়, ৩৫ ড্র ও ২৯ হার।

এদিকে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দেশমের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন তার সাবেক সতীর্থ জিনেদিন জিদান। ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন দুজনই।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9