হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত্রা

১৫ জুলাই ২০২৬, ০৩:৫১ AM
হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত্রা

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত্রা © হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত্রা

২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নিয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে। এরপর থেকেই বদলে যেতে শুরু করে লা রোজাদের চেহারা। তার অধীনে বড় টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য পেয়ে এবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে স্পেন।

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ সালের নেশনস লিগ। তার কোচিংয়ে কোনো টুর্নামেন্টে একমাত্র ব্যর্থতা এসেছিল ২০২৫ সালের নেশনস লিগ ফাইনালে, যেখানে প্রতিবেশী পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা।

এবার বিশ্বকাপের ফাইনালে উঠে ২০১০ সালের পর আবারও শিরোপার লড়াইয়ে ফিরেছে স্পেন। দে লা ফুয়েন্তের অধীনে দলের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে রক্ষণে দৃঢ়তা, ৪-৩-৩ ফরমেশন, মাঝমাঠে নিখুঁত পাসিং এবং কৌশলগতভাবে মিডফিল্ডারকে ‘ফলস নাইন’ হিসেবে ব্যবহারের মতো বৈশিষ্ট্য।

স্পেনের বর্তমান দলের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন দেশটির সোনালি প্রজন্মের। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে টানা তিনটি বড় শিরোপা জেতা সেই দলের মতোই বর্তমান স্পেনও ধারাবাহিকতা, বল দখল ও কৌশলগত দক্ষতায় নিজেদের আলাদা করে তুলেছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬