ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 

১৫ জুলাই ২০২৬, ০৩:৪২ AM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছে লা রোজারা।

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ফাইনালের প্রতিপক্ষ এখনো নিশ্চিত না হলেও স্পেনের শিরোপা লড়াইয়ের মঞ্চ চূড়ান্ত হয়ে গেছে। নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ফাইনাল খেলবে তারা। বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টায় মাঠে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফ্রান্সের বিপক্ষে এই জয় স্পেনের সাম্প্রতিক আধিপত্যের ধারাবাহিকতাও ধরে রাখল। এর আগে ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালেও ফরাসিদের হারিয়েছিল লা রোজা। এবার বিশ্বকাপের মতো আরও বড় মঞ্চে একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল স্পেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬