স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের

১৫ জুলাই ২০২৬, ০২:৩২ AM
মিকেল ওইয়ারজাবাল

মিকেল ওইয়ারজাবাল © সংগৃহীত

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখে স্পেনের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন মিকেল ওইয়ারজাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে গোল করে এবারের আসরে নিজের পঞ্চম গোলের দেখা পান এই ফরোয়ার্ড।

এই গোলের মাধ্যমে স্পেনের হয়ে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে নাম লেখান ওইয়ারজাবাল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগেনিও এবং ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়া—দুজনই এক আসরে পাঁচটি করে গোল করেছিলেন।

ফ্রান্সের বিপক্ষে গোল করে সেই কীর্তির পাশে নিজের নাম যুক্ত করলেন ওইয়ারজাবাল। এখন তিনি আর মাত্র এক গোল দূরে নতুন ইতিহাস গড়ার।

বিশ্বকাপে স্পেনের আরেকটি ম্যাচে যদি তিনি জালের দেখা পান, তবে এক আসরে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন এই ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

স্পেনের হয়ে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতারা

এমিলিও বুত্রাগেনিও: ৫, ১৯৮৬ সাল
ডেভিড ভিয়া: ৫, ২০১০ সালে
মিকেল ওইয়ারজাবাল: ৫, ২০২৬ সালে

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬