পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন

১৫ জুলাই ২০২৬, ০২:২৯ AM
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন

পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন © সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্পেন। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লা রোজারা।

দানি ওলমোর সঙ্গে পোরোর দারুণ ওয়ান-টু পাসে সূচনা হয় গোলটির। বক্সের কিনারায় বল পেয়ে ওলমো ফেরত পাস দেন পোরোকে। এরপর বক্সে ঢুকে জোরালো শটে ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন টটেনহ্যাম ডিফেন্ডার।

ওলমো পাস দেওয়ার সময় ফাউলের শিকার হলেও রেফারি অ্যাডভান্টেজ নিয়ম প্রয়োগ করায় খেলা চলতে থাকে। সেই সুযোগই কাজে লাগিয়ে স্পেন দ্বিতীয় গোলটি আদায় করে নেয়।

৬০ মিনিট শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে শক্ত অবস্থান তৈরি করেছে স্পেন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬