যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন

১৫ জুলাই ২০২৬, ০২:১৫ AM
ফ্রান্স-স্পেন ম্যাচ

ফ্রান্স-স্পেন ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগে টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে নেমে আসে এক আবেগঘন মুহূর্ত। সেন্টার সার্কেলের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন।

এই নীরবতার মাধ্যমে ২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করা হয়। বাস্তিল দিবসের উদ্‌যাপন চলাকালে জনসমাগমের মধ্যে একটি ট্রাক তুলে দেওয়া হলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৮৬ জন। আহত হন ৪০০ জনেরও বেশি মানুষ। ফ্রান্সের ইতিহাসে এটি অন্যতম নৃশংস হামলা হিসেবে বিবেচিত হয়।

সেই মর্মান্তিক ঘটনার দশম বার্ষিকীতে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন ও ফ্রান্স। ম্যাচ শুরুর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।

এদিকে এই উদ্যোগের জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

তার ভাষ্য, ‘ফ্রান্সের অনুরোধে সাড়া দেওয়ায় এবং একত্রিত হওয়া সব ফরাসি জনগণের পক্ষ থেকে ফিফা সভাপতির প্রতি ধন্যবাদ। আমরা কখনো ভুলব না।’

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬