দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ

১৪ জুলাই ২০২৬, ১১:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:০৮ AM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ম্যাচ শুরুর আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন দুই কোচ লুইস দে লা ফুয়েন্তে ও দিদিয়ের দেশম। ডালাস স্টেডিয়ামে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ এই লড়াই।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে টুর্নামেন্টজুড়ে অনুসরণ করা রোটেশন নীতিতেই আস্থা রেখেছেন সেমিফাইনালেও। মিডফিল্ডে শুরু থেকে খেলবেন ফাবিয়ান রুইজ, ফলে পেদ্রিকে থাকতে হচ্ছে বেঞ্চে। আক্রমণে দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও লামিন ইয়ামালের সৃজনশীল ত্রয়ীর সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন মিকেল ওইয়ারসাবাল। মাঝমাঠে অধিনায়ক রদ্রিই হবেন দলের ভারসাম্যের মূল ভরসা।

রক্ষণভাগে পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তের জুটি অটুট রেখেছেন দে লা ফুয়েন্তে। ডানপ্রান্তে সুযোগ পেয়েছেন পেদ্রো পোরো, আর বামপ্রান্তে থাকছেন মার্ক কুকুরেয়া। গোলবারের নিচে বরাবরের মতো দায়িত্বে থাকবেন উনাই সিমন।

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রত্যাশিত ৪-২-৩-১ ফরমেশনেই দল সাজিয়েছেন। আক্রমণের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষক মাইক মেনিয়াঁর সামনে চারজনের রক্ষণভাগে থাকছেন জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকা দিনিয়ে।

মিডফিল্ডে ডাবল পিভটে খেলবেন অরেলিয়েঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও। আর এমবাপ্পেকে আক্রমণে সহায়তা করবেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে এবং ব্র্যাডলি বারকোলা।

স্পেনের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে ফ্রান্স। সেই হতাশা কাটিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া দেশমের শিষ্যরা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্পেন টানা আরেকটি ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

স্পেনের একাদশ

উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; মিকেল ওইয়াসাবাল।

ফ্রান্সের একাদশ

মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে; অরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9