বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন দিবালা

১৪ জুলাই ২০২৬, ১০:৫০ AM
পাওলো দিবালা

পাওলো দিবালা © টিডিসি ফটো

চলতি বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা না পেলেও ব্যক্তিগত জীবনে বড় সুখবর পেয়েছেন পাওলো দিবালা। ইউরোপীয় ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে অন্তত আরও এক মৌসুম রোমাতেই থাকছেন তিনি।

৩২ বছর বয়সী দিবালা ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন। তবে চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের জুন পর্যন্ত রোমার জার্সিতে দেখা যেতে পারে তাকে।

দিবালা ও রোমার মধ্যে নতুন চুক্তির বিষয়ে কয়েক সপ্তাহ আগেই সমঝোতা হয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল দুই পক্ষ। সবকিছু সম্পন্ন হওয়ার পরই নতুন চুক্তির ঘোষণা আসে।

নতুন চুক্তিতে আগের তুলনায় কম বেতন পাবেন দিবালা। তবে এর সঙ্গে থাকছে চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর বাড়ানোর সুযোগ। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত রোমার খেলোয়াড় থাকবেন তিনি। পরে চাইলে সেটি ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ

রোমায় চার মৌসুম কাটিয়ে এরই মধ্যে সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন দিবালা। নতুন এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো রোমার হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগও পেতে পারেন তিনি।

এর আগে ইতালির আরেক বড় ক্লাব জুভেন্টাসে টানা সাত মৌসুম খেলেছেন দিবালা। তুরিনের ক্লাবটির হয়ে ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিলেন তিনি। তবে ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় জুভেন্টাসের।

এদিকে, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা না পাওয়ায় হতাশ হতে হয়েছিল দিবালাকে। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ক্লাব পর্যায়ে নতুন চুক্তির মাধ্যমে নিজের ভবিষ্যৎ আরও একবার নিশ্চিত করলেন এই তারকা ফুটবলার।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬