ফ্রান্স-স্পেন ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ইভান বার্টন

১৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ AM
 রেফারি ইভান বার্টন

রেফারি ইভান বার্টন © টিডিসি ফটো

বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে দায়িত্ব পেতে যাচ্ছেন আলোচিত সালভাদরের রেফারি ইভান বার্টন। ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ পরিচালনার জন্য তাকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী মঙ্গলবার আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি, আর সেই লড়াইয়ের প্রধান দায়িত্ব থাকবে ৩৫ বছর বয়সী এই রেফারির হাতে।

চলমান বিশ্বকাপে এটি হবে ইভান বার্টনের চতুর্থ ম্যাচ পরিচালনা। এর আগে গ্রুপ পর্বে তুরস্কা-প্যারাগুয়ে এবং জাপান-সুইডেন ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর শেষ ষোলো পর্বে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচও পরিচালনা করেন সালভাদরের এই রেফারি।

বিশ্বকাপের মঞ্চে এর আগেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বার্টন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন। এবার আরও তিনটি ম্যাচ যোগ করে বিশ্বকাপে তার পরিচালিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এর মাধ্যমে মধ্য আমেরিকার রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েছেন তিনি।

ইভান বার্টনের এই রেকর্ড তাকে ছাড়িয়ে দিয়েছে গুয়াতেমালার সাবেক রেফারি কার্লোস বাত্রেসকে। বাত্রেস বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ পরিচালনা করেছিলেন। এখন মধ্য আমেরিকা অঞ্চলের রেফারিদের মধ্যে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বার্টনের।

চলতি বিশ্বকাপে একটি আলোচিত ঘটনার কারণেও আলোচনায় এসেছেন এই সালভাদরিয়ান রেফারি। তুরস্কা-প্যারাগুয়ে ম্যাচে প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেখান তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কথা বলার সময় মুখ ঢেকে রাখতে পারবেন না। মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে এই নিয়ম চালু করা হয়েছে। প্রেস্টিয়ান্নি ও ভিনিসিয়ুসকে ঘিরে তৈরি হওয়া ঘটনার পর ফিফা এই নিয়ম কার্যকর করে।

আর এই নিয়ম প্রয়োগ করে বিশ্বকাপে প্রথম কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর ইতিহাস গড়েন ইভান বার্টন। এবার সেই আলোচিত রেফারিই দায়িত্ব পালন করবেন ফ্রান্স ও স্পেনের মতো দুই শক্তিশালী দলের সেমিফাইনাল লড়াইয়ে।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9