আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দলে বড় দুশ্চিন্তা

১৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ AM
বেলিংহ্যাম

বেলিংহ্যাম © টিডিসি ফটো

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার জুড বেলিংহ্যাম কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করলেও ম্যাচ শেষে তার পুরোনো কাঁধের চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে সেমিফাইনালের আগে তাকে ঘিরে উদ্বেগ বাড়ছে ইংল্যান্ড শিবিরে।

নরওয়েকে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেই ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন বেলিংহ্যাম। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে যাওয়ার আগে তাকে বারবার বাঁ কাঁধে হাত দিয়ে মালিশ করতে দেখা যায়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস প্রকাশিত সেই ছবি মুহূর্তেই আলোচনার জন্ম দেয় এবং ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অবশ্য বেলিংহ্যামের জন্য এটি নতুন কোনো সমস্যা নয়। দীর্ঘদিন ধরেই বাঁ কাঁধের চোট নিয়ে খেলছেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে পুরোনো কাঁধের স্থানচ্যুতির সমস্যা পুরোপুরি ঠিক করতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের বড় দাগ এখনও তার বাঁ কাঁধে স্পষ্ট দেখা যায়।

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে এক ম্যাচে পড়ে গিয়ে প্রথম এই চোটে আক্রান্ত হন বেলিংহ্যাম। এরপর থেকে কাঁধে বড় ধরনের সমস্যা না হলেও শারীরিক সংঘর্ষ বেশি হলেই পুরোনো ব্যথা ফিরে আসে।

নরওয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পুরো মাঠজুড়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আক্রমণে উঠে দুটি গোল করার পাশাপাশি মাঝমাঠে দারুণ দায়িত্ব পালন করেন তিনি। একই সঙ্গে নরওয়ের তারকা আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ডসহ প্রতিপক্ষের আক্রমণভাগকে সামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচের পুরো সময়জুড়ে একের পর এক শারীরিক সংঘর্ষে জড়ানোর কারণে তার কাঁধের অস্বস্তি আরও বেড়ে যায়। একপর্যায়ে খেলা থামার সময় কোচ থমাস টুখেল যখন মাঠের বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন, তখন বেলিংহ্যামকে নিজের বাঁ কাঁধ শক্ত করে চেপে ধরে থাকতে দেখা যায়। তার মুখেও ব্যথার স্পষ্ট ছাপ ছিল।

এখন ইংল্যান্ড দলের চিকিৎসকরা বেলিংহ্যামের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও তাকে নিয়ে বড় ধরনের শঙ্কা প্রকাশ করা হয়নি। ইংল্যান্ড শিবিরের বিশ্বাস, বুধবার বিকেল ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে তিনি প্রথম একাদশেই থাকবেন।

তবে কাঁধের অস্বস্তি পুরোপুরি না কমলেও তাকে খেলানোর প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। প্রয়োজন হলে রিয়াল মাদ্রিদের হয়ে যেমন কাঁধে ব্যান্ডেজ বেঁধে খেলেছেন, তেমনি ব্যান্ডেজ নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাঠে নামবেন জুড বেলিংহ্যাম।

 

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9