সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকাপ ট্রপি?

১৩ জুলাই ২০২৬, ১২:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে জমজমাট কোয়ার্টার ফাইনালের পর। সর্বশেষ ডালাসে অনুষ্ঠিত ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্য কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে শেষ চারের টিকিট কেটেছিল ফ্রান্স ও স্পেন।

সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু একটাই শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গাণিতিক মডেল ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। অন্যদিকে সেমিফাইনালে উঠলেও চার দলের মধ্যে শিরোপা জয়ের সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

প্রথম সেমিফাইনাল: ফ্রান্স বনাম স্পেন
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। অপ্টা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিছুটা এগিয়ে। ফরাসিদের ফাইনালে খেলার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।

দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা
অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। অপ্টার বিশ্লেষণে এই ম্যাচকে প্রায় সমান সম্ভাবনার লড়াই হিসেবে দেখা হলেও অল্প ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংলিশদের। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।

শিরোপা জয়ের সম্ভাবনা কার কত?
শিরোপা জয়ের দৌড়ে সবার ওপরে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের দারুণ ফর্ম এবং শক্তিশালী স্কোয়াডের কারণে ফরাসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৪.০৫ শতাংশ।

স্পেন পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো ফুটবল খেললেও সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ায় তাদের সম্ভাবনা কিছুটা কমেছে। অপ্টার হিসাবে, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ।

ইংল্যান্ডও শিরোপার অন্যতম দাবিদার। নকআউট পর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে হ্যারি কেইন ও জুড বেলিংহামের দলের ট্রফি জয়ের সম্ভাবনা দাঁড়িয়েছে ২১.৯৪ শতাংশ।

অন্যদিকে, সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অপ্টা সুপারকম্পিউটারের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9