বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল

১২ জুলাই ২০২৬, ১১:১১ PM
কোচ পাপে থিয়াও

কোচ পাপে থিয়াও © সংগৃহীত

চলতি ফুটবল বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। শনিবার (১১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই ডাগআউটে এই পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল।খবর আল জাজিরার

গত জানুয়ারিতে মরক্কোকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনস (AFCON) চ্যাম্পিয়ন হওয়ার পর সেনেগালকে এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার ভাবা হচ্ছিল। তবে চূড়ান্ত আসরে দলটির পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই ফ্রান্স এবং নরওয়ের কাছে হেরে চরম বিপর্যয়ে পড়ে তারা। 

পরের নকআউট লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে নাটকীয়ভাবে বিদায় নেয় সেনেগাল। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট বাকি থাকা অবস্থাতেও ২-০ গোলে এগিয়ে ছিল তারা। তবে শেষ মুহূর্তের ঝড়ে ২-২ সমতার পর অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় আফ্রিকান জায়ান্টরা।

৪৫ বছর বয়সী থিয়াও-এর বিদায়ের নেপথ্যে কেবল বিশ্বকাপের ব্যর্থতাই নয়, বরং তার ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও একটি বড় কারণ। গত ২০২৫ সালের এএফকন (AFCON) ফাইনালে মরক্কোর বিপক্ষে রাবাতে ম্যাচ চলাকালীন রেকারির একটি পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। খেলোয়াড়দের মাঠ থেকে ওয়াক-আউট করানোর দায়ে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২৭ কাপ অব নেশনস বাছাইপর্বের প্রথম ৫টি ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল।

এদিকে ফরাসি ক্রীড়া দৈনিক লিকিপ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সেনেগালের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি প্যাট্রিক ভিয়েরা। এই হাইপ্রোফাইল ফরাসি তারকাকে থিয়াও-এর উত্তরসূরি হিসেবে ডাগআউটে আনার বিষয়ে সেনেগাল ফুটবল বোর্ড বেশ আগ্রহী।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬