আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?

১২ জুলাই ২০২৬, ১১:০৮ PM
হ্যারি কেইন ও মেসি

হ্যারি কেইন ও মেসি © সংগৃহীত

ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। শেষ চারের লড়াইয়ে একদিকে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেমিফাইনালে জায়গা করে নেওয়া চার দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো মানসম্পন্ন খেলোয়াড়, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস রয়েছে প্রত্যেক দলেরই। তবে শক্তিমত্তা, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের ভিত্তিতে কিছু দলকে এগিয়ে রাখা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করেই সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টার বিশ্লেষণে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইকে ধরা হচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে। তবে খুব অল্প ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।

ম্যাচের সম্ভাব্য ফলাফলের পূর্বাভাসে অপ্টা জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ। একই সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪.১০ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর অর্থাৎ ৯০ মিনিটে নিষ্পত্তি না হওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের সম্ভাবনার হিসাবেও সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬