‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বলেছিলেন মেসি

১২ জুলাই ২০২৬, ০৩:১৬ PM
আলোচনায় মেসি রেফারি বাগ্‌যুদ্ধ

আলোচনায় মেসি রেফারি বাগ্‌যুদ্ধ © রয়টার্স

আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে যেমন আলোচনায় ছিল হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল, লিওনেল মেসির ১০তম অ্যাসিস্ট ও বিতর্কিত লাল কার্ড, তেমনি ম্যাচের প্রথমার্ধে মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর কথোপকথনও নজর কেড়েছে।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের ৪৩তম মিনিটে। সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক পেলে আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে অবস্থান করছিলেন মেসি। এ সময় রেফারি পিনেইরো তাকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা–র প্রতিবেদন অনুযায়ী, রেফারির কথার ধরন ও অঙ্গভঙ্গিতে অসন্তুষ্ট হয়ে মেসি সঙ্গে সঙ্গে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’

ফ্রি-কিক নেওয়ার পরও বিষয়টি সেখানেই শেষ হয়নি। ক্যামেরায় দেখা যায়, মেসি আবার রেফারির কাছে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’

কার্ড নিয়েও বিতর্ক
এই ম্যাচে পিনেইরোর আরেকটি সিদ্ধান্তও আলোচনার জন্ম দেয়। ৭২তম মিনিটে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি। সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে বিতর্ক শুরু হয়।

কে এই জোয়াও পিনেইরো?
৩৮ বছর বয়সী জোয়াও পিনেইরো পর্তুগালের অন্যতম শীর্ষ রেফারি। ২০১৫ সালে দেশটির শীর্ষ লিগে অভিষেকের পর ২০১৬ সালেই ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান।

এরপর তিনি ধারাবাহিকভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপসহ ইউরোপের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলেও জায়গা পেয়েছেন তিনি।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬