কালো আর্মব্যান্ড পরে যে কারণে মাঠে নেমেছে আর্জেন্টিনা

১২ জুলাই ২০২৬, ০৭:৩০ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাত্তিনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলবিশ্বে। তার প্রতি শ্রদ্ধা জানাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এই বিশেষ আবেদনে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ফিফা।

​আজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি মিডফিল্ডার। বোকা জুনিয়র্সের ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো রাত্তিনকে।

জাতীয় দলের জার্সি গায়েও তার অবদান ছিল অনন্য; ১৯৬২ এবং ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন সাবেক এই তারকা অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই মহান ফুটবলারকে স্মরণ করে শ্রদ্ধা জানায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬