ম্যাক অ্যালিস্টারের দ্রুততম গোলে শুরুতেই এগিয়ে আর্জেন্টিনা

১২ জুলাই ২০২৬, ০৭:২০ AM
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটে লে আলবিসেলেস্তেদের এগিয়ে নেন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। চলতি ফুটবল বিশ্বকাপে এটিই আর্জেন্টিনার দ্রুততম গোল।

​ম্যাচের শুরু থেকেই চেনা আক্রমণাত্মক ছক বেছে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। সুইজারল্যান্ডের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে দ্রুত দুটি কর্নার আদায় করে নেয় দল। অধিনায়ক লিওনেল মেসির নেওয়া দ্বিতীয় কর্নারটি সুইজারল্যান্ডের ডি-বক্সে নিখুঁতভাবে পৌঁছালে, সেখানে ওঁৎ পেতে থাকা ম্যাক অ্যালিস্টার দারুণ এক ফিনিশিংয়ে সুইসদের জাল কাঁপান।

​চলতি বিশ্বকাপ ক্যাম্পেইনে এটি ম্যাক অ্যালিস্টারের প্রথম গোল। একইসঙ্গে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেওয়ার মাধ্যমে চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার দ্রুততম গোলের রেকর্ডও গড়লেন এই মিডফিল্ডার। অন্যদিকে শুরুর এই ধাক্কা সামলে ম্যাচে ফিরতে এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে সুইজারল্যান্ড।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬