বেলিংহ্যামের দ্বিতীয় গোলে এগিয়ে ইংল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০৫:১৮ AM
বেলিংহ্যামের দ্বিতীয় গোলে এগিয়ে ইংল্যান্ড

বেলিংহ্যামের দ্বিতীয় গোলে এগিয়ে ইংল্যান্ড © সংগৃহীত

অতিরিক্ত সময়ের শুরুতেই নরওয়ের বিপক্ষে লিড নিয়েছে ইংল্যান্ড। আবারও দলের ত্রাতা হয়ে হাজির হয়েছেন জুড বেলিংহ্যাম।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মর্গান রজার্সের ২৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শট ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। তার হাত ফসকে বল চলে আসে বক্সের ভেতরে থাকা বেলিংহ্যামের সামনে। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো দ্রুত ছুটে এসে ফাঁকা জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা।

এই গোলটি চলতি বিশ্বকাপে বেলিংহ্যামের ষষ্ঠ গোল। নরওয়ের ডিফেন্ডার লিও অস্টিগার্ডকে পেছনে ফেলে দারুণ সময়ে জায়গা করে নিয়ে গোলটি করেন তিনি।

ম্যাচে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডকে এগিয়ে দিলেন বেলিংহ্যাম। এখন সেমিফাইনালের টিকিট থেকে আর মাত্র কয়েক মিনিট দূরে থ্রি লায়ন্সরা।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬