হলান্ডের ফাউলের কারণে হলো না গোল

১২ জুলাই ২০২৬, ০৪:৩২ AM
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

নরওয়ে-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে নাটকীয় মুহূর্ত। প্রথমে কর্নার থেকে গোল করে এগিয়ে গিয়েছিল নরওয়ে, তবে ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল করা হয়।

৫৫তম মিনিটে কর্নার থেকে আসা বল প্রথমে দুর্দান্ত প্রতিক্রিয়ায় ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। কিন্তু ফিরতি বল পেয়ে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে জালে পাঠান টরবইর্ন হেগেম।

গোলের আগে বক্সের ভেতরে আর্লিং হলান্ডের সঙ্গে এলিয়ট অ্যান্ডারসনের ধাক্কাধাক্কির ঘটনায় ভিএআর চেক শুরু হয়। রেফারি ক্লেমঁ তুরপিন স্ক্রিনে গিয়ে ঘটনা দেখার পর গোল বাতিলের সিদ্ধান্ত নেন। হালান্ডের ফাউলের কারণে নরওয়ের গোল বাতিল হয়ে যায়।

তবে নরওয়েকে কর্নারটি আবার নেওয়ার সুযোগ দেয়া হয়। এই সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি ইংল্যান্ডের খেলোয়াড়রা। তবে কর্নার থেকে কোনো বিপদ হয়নি।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬