বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের গোলরক্ষক

১২ জুলাই ২০২৬, ০৪:১১ AM
জর্ডান পিকফোর্ড

জর্ডান পিকফোর্ড © সংগৃহীত

চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেই ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জর্ডান পিকফোর্ড। এই ম্যাচটি ইংলিশদের জার্সিতে বিশ্বকাপে তার ১৮তম উপস্থিতি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৭ ম্যাচের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ৩২ বছর বয়সী এই গোলকিপার।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর দিনে শিলটনের ১৭ ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পিকফোর্ড। আর নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একাদশে জায়গা পেয়েই এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ অভিষেক হয় পিকফোর্ডের। সেই আসরে দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে গ্যারেথ সাউথগেটের অধীনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেন। এবার ২০২৬ বিশ্বকাপেও কোচ টমাস টুখেলের পূর্ণ আস্থা ধরে রেখে টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচেই ইংল্যান্ডের গোলবার সামলাচ্ছেন তিনি।

অন্যদিকে, পিটার শিলটনও তিনটি বিশ্বকাপ ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ খেলেছিলেন। তবে একই সংখ্যক আসরে অংশ নিয়েই ম্যাচসংখ্যায় তাকে ছাড়িয়ে গেলেন পিকফোর্ড।

আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন এভারটনের এই গোলরক্ষক। নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে তার টানা ৩০তম আন্তর্জাতিক উপস্থিতি। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে এই ধারাবাহিকতা শুরু হয়েছিল।

এদিকে, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও নরওয়ের বিপক্ষে নিজের ১৭তম বিশ্বকাপ ম্যাচ খেলছেন। ফলে তিনি এখন পিটার শিলটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের মালিক, আর পিকফোর্ডের থেকে পিছিয়ে আছেন মাত্র এক ম্যাচ।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬