বেলিংহ্যামের গোলে সমতায় বিরতিতে ইংল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০৪:০০ AM
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে ইংল্যান্ড। যদিও শেষ মুহূর্তে হ্যারি কেইনের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে বিরতিতে এগিয়েই মাঠ ছাড়তে পারত থ্রি লায়ন্সরা।

ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইংল্যান্ডের। তবে সুযোগ কাজে লাগাতে না পারার সুযোগে ৩৫তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস-সদৃশ শট জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও হাল ছাড়েনি ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে বক্সে ঢুকে জোরালো শটে সমতা ফেরান জুড বেলিংহ্যাম।

এরপর বিরতির ঠিক আগে বেলিংহ্যামের চমৎকার পাস থেকে বল জালে পাঠান হ্যারি কেইন। তবে সহকারী রেফারির পতাকা ওঠায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬