আর্জেন্টিনা-ইংল্যান্ড জিতলেই বিশ্বকাপে গড়বে অনন্য ইতিহাস

১২ জুলাই ২০২৬, ০৩:০০ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দল দুটি নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিতলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে।

ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই শীর্ষ দল ফ্রান্স ও স্পেন। এখন যদি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডও নিজেদের কোয়ার্টার ফাইনাল পেরোতে পারে, তাহলে শেষ চারে থাকবে র‍্যাঙ্কিংয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর দল—যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি।

এর আগে, সবচেয়ে কাছাকাছি ঘটনা ঘটেছিল ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেবার অবশ্য শীর্ষ চার দলের সবাই সেমিফাইনালে উঠতে পারেনি। বরং নকআউট পর্বেই তাদের মধ্যে মুখোমুখি লড়াই হয়েছিল। শেষ ষোলোতে দ্বিতীয়স্থানে থাকা স্পেন তৃতীয় স্থানের পর্তুগালের বিপক্ষে খেলেছিল। আর কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চতুর্থ স্থানের নেদারল্যান্ডস। ফলে চার দল একসঙ্গে শেষ চারে ওঠার সুযোগ তখনই শেষ হয়ে যায়।

এবার অবশ্য সেই অসম্ভবকে সম্ভব করার সুযোগ রয়েছে। আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে এবং ইংল্যান্ড যদি নরওয়েকে হারাতে পারে, তাহলে বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে।

এমনটি হলে বিশ্বকাপের ড্রয়ের আগে ফিফার নির্ধারিত 'প্রটেক্টেড ব্র্যাকেট'-ও পুরোপুরি সফল হবে। একইসঙ্গে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল লাইনআপ।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬