নরওয়ে-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

১১ জুলাই ২০২৬, ০৮:৪২ PM
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। শেষ চারে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখী হবে এই ম্যাচে বিজয়ী দল। বাংলাদেশ সময় শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে শেষ চারের লড়াইয়ে ইতিহাস এবং পরিসংখ্যান—দুই দিক থেকেই এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৮টি ম্যাচ, নরওয়ের জয় মাত্র দুটিতে। বাকি দুটি ম্যাচই ড্র হয়েছে।

অন্যদিকে আরও একটি পরিসংখ্যানও নরওয়ের জন্য হতাশার, ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৪ দেখায় কোনো গোলই করতে পারেনি তারা। ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল, সেবার ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখছে ইংল্যান্ডকে। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, নরওয়ের জয়ের সম্ভাবনা ২৫ দশোমিক ১ শতাংশ, আর ৯০ মিনিটে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ দশমিক ৬ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে দাঁড়াবে ৬২ দশমি ৩ শতাংশ। পরিসংখ্যান থ্রি লায়ন্সের পক্ষে থাকলেও, নকআউট পর্বে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তাই শেষ চারের টিকিট নিশ্চিত করতে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬