নিয়ম ভেঙেও শাস্তি পাচ্ছে না আর্জেন্টিনা, নীরব ফিফা

১১ জুলাই ২০২৬, ০২:৫৮ PM
ড্রেসিংরুমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রসঙ্গ থাকা গান আর্জেন্টিনার

ড্রেসিংরুমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রসঙ্গ থাকা গান আর্জেন্টিনার © সংগৃহীত

মিশরের বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রসঙ্গ থাকা গান গেয়েছিল আর্জেন্টিনা। ফিফার নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলেও দলটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়রা উদযাপন করছেন এবং ‘মুচাচোস’ (Muchachos) গানটি গাইছেন। এই গানে ‘মালভিনাসের জন্য’ (for the Malvinas) লাইনটি রয়েছে। আর্জেন্টিনা দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে মালভিনাস নামে অভিহিত করে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ দখলকে কেন্দ্র করেই যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে ৯০৭ জন মানুষের প্রাণহানি ঘটে।

ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের ভেন্যুর ভেতরে রাজনৈতিক স্লোগান, গান ও ব্যানার কঠোরভাবে নিষিদ্ধ। এর আগে লাল কার্ড পাওয়ার ঘটনায় ইংল্যান্ডের খেলোয়াড় জারেল কোয়ানসাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

তবে ডেইলি মেইল স্পোর্ট ফিফার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যদিও জানা গেছে, আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কোয়ার্টার ফাইনালে জয় পেলে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সম্ভাব্য সেমিফাইনাল লড়াই হতে পারে।

এর আগে ডেইলি মেইল জানিয়েছিল, সংঘাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা একটি সৈনিকের সিলুয়েট থাকা পতাকা বিশ্বকাপ স্টেডিয়ামে নেওয়ার অনুমতি পায়নি ইংল্যান্ডের সমর্থকরা।

এমনকি বারো সমর্থকদের একটি দলকে সেন্ট জর্জ ক্রস প্রদর্শনের অনুমতিও দেওয়া হয়নি। কারণ ওই পতাকায় একটি সাবমেরিনের ছবি ছিল, যা জাহাজ নির্মাণের জন্য পরিচিত ওই শহরের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬