বিশ্বকাপে মুগ্ধ করা ভোজিনিয়ার নামে এবার সামুদ্রিক প্রাণীর নামকরণ

১১ জুলাই ২০২৬, ০১:৩২ PM
ভোজিনিয়া

ভোজিনিয়া © টিডিসি ফটো

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত গোলকিপিং দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবার পেলেন এক বিরল সম্মান। কোনো ট্রফি বা পদক নয়, সমুদ্রের গভীরে আবিষ্কৃত নতুন এক প্রজাতির সামুদ্রিক শামুকের (সি স্লাগ) নাম রাখা হয়েছে তার নাম অনুসারে।

ক্যারিবিয়ান সাগরে আবিষ্কৃত লাল রঙের ছোট এই সামুদ্রিক প্রাণীটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘আলদিসা ভোজিনিয়া’। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখতে এই নামকরণ করেছেন জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া।

নিজের আবিষ্কারের প্রতিবেদনে বিজ্ঞানী ওর্তেয়া জানিয়েছেন, বিশ্বকাপে ভোজিনিয়ার ‘অনন্য ভূমিকা’কে সম্মান জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে তিনি লিখেছেন, ‘এই প্রজাতির লাল রংটি ভোজিনিয়ার সেই অবিস্মরণীয় কীর্তিকেই মনে করিয়ে দেয়।’

কাকতালীয়ভাবে, স্পেন জাতীয় ফুটবল দলের ডাকনাম ‘লা রোহা’ অর্থাৎ লাল দল। আর এই লাল রঙের সামুদ্রিক প্রাণীর নামকরণে সেই বিষয়টিও বিশেষভাবে উঠে এসেছে।

বিশ্বকাপে জনসংখ্যার দিক থেকে ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে অংশ নেয় কেপ ভার্দে। তবে ছোট দেশের এই দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে বড় বড় দলকে চমকে দেয়।

গ্রুপ পর্ব পার হওয়ার পর শেষ ৩২-এর নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় কেপ ভার্দে। দারুণ লড়াই করলেও অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

তবে বিদায়ের আগেই রূপকথার গল্প লিখে ফেলে কেপ ভার্দে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জন করে তারা।

সেই ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ভোজিনিয়া হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে তিনি ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেন। তার সেই পারফরম্যান্সই তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে।

স্পেনের বিপক্ষে ম্যাচের পর ভোজিনিয়ার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৪ লাখে। এই জনপ্রিয়তার জোয়ারে তিনি পেছনে ফেলে দেন যুক্তরাষ্ট্রের এনএফএল কিংবদন্তি টম ব্রেডির মতো তারকাকেও।

ভোজিনিয়ার এই সম্মান এসেছে ৭৫ বছর বয়সী বিজ্ঞানী হেসুস ওর্তেয়ার হাত ধরে। তিনি স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর ইমেরিটাস’ এবং একজন অন্ধ ফুটবল ভক্ত। কেপ ভার্দের জলসীমায় গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে দেশটি তাকে ‘মেডেল অব মেরিট’ সম্মানেও ভূষিত করেছিল।

বিজ্ঞান ও ফুটবলের মেলবন্ধন ঘটিয়ে এর আগেও প্রাণীর নামকরণ করেছেন ওর্তেয়া। কোস্টারিকায় আবিষ্কৃত একটি প্রাণীর নাম তিনি রেখেছিলেন দেশটির সাবেক গোলরক্ষক কেইলর নাভাসের নামে। এছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিহনের সাবেক স্ট্রাইকার কিনির নামেও একটি ক্ষুদ্র প্রাণীর নামকরণ করেছিলেন তিনি।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬