কেমন হতে পারে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ

১১ জুলাই ২০২৬, ১১:৫৪ AM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ AM
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার সকালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের জয়ী একাদশের ওপরই আস্থা রাখতে চাইছেন। তবে একাদশে এক-দুটি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টিনা কোচ।

কানসাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, মিশরের বিপক্ষে জয় পাওয়া দলের বেশির ভাগ খেলোয়াড় নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টিনা।

স্কালোনি বলেন, ‘আমি কয়েকবার একই একাদশ খেলিয়েছি। এবারও এমনটা হওয়া অসম্ভব নয়। আবার কোনো পরিবর্তনও হতে পারে। তবে আপাতত মনে হচ্ছে, আগের ম্যাচের মতোই কাছাকাছি একটি দল খেলবে। মিশরের বিপক্ষে আমরা ভালো কিছু করেছি।’

মিশরের বিপক্ষে ম্যাচে শুরু থেকে যে দল মাঠে নেমেছিল, সেই কাঠামো ধরে রাখার দিকেই নজর আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের। যদিও ওই ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, তারপরও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ।

দলের অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল, বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল। তবে গোল করার ক্ষেত্রে ব্যর্থতা এবং রক্ষণভাগের কিছু ভুলের কারণে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল দলটিকে।

এই কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। তবে প্রতিপক্ষকে কোনো ধরনের সুবিধা না দিতে ম্যাচের দিন পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্ত গোপন রাখবেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুটি জায়গা নিয়ে। এর মধ্যে একটি ডান পাশের রক্ষণভাগ এবং অন্যটি মাঝমাঠ।

ডান উইংব্যাকের জায়গায় নাহুয়েল মোলিনা ও গনসালো মন্টিয়েলের মধ্যে লড়াই চলছে। মিশরের বিপক্ষে দুজনই মাঠে নেমেছিলেন। তবে শেষ পর্যন্ত কাকে দিয়ে শুরু করবেন, সে সিদ্ধান্ত নেবেন স্কালোনি।

মাঝমাঠেও রয়েছে একটি পরিবর্তনের সম্ভাবনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকোলাস গঞ্জালেসকে খেলানোর কথা ভাবা হচ্ছে। তবে বর্তমানে ম্যাক অ্যালিস্টারই শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে রয়েছেন।

সম্ভাব্য পরিবর্তনের তালিকায় থাকা দুই খেলোয়াড়ই মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজের জায়গা ধরে রাখার সম্ভাবনাই বেশি। লাউতারো মার্টিনেজের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও স্কালোনির পরিকল্পনায় এগিয়ে রয়েছেন আলভারেজ।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একাদশ নির্বাচনের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই দলের ভেতরের প্রতিযোগিতা থাকলেও শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গনসালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অথবা নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9