ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা আমরা: লামিন ইয়ামাল

১১ জুলাই ২০২৬, ১১:২৭ AM
 লামিন ইয়ামাল

লামিন ইয়ামাল © টিডিসি ফটো

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেই ফ্রান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার বিশ্বাস, ভয় পাওয়ার মতো দল স্পেনই, কারণ ২০২৪ সালের ইউরোতেও ফ্রান্সকে হারিয়েছিল তারা। সেমিফাইনালের বড় লড়াইয়ের আগে ইয়ামালের এমন মন্তব্যে আত্মবিশ্বাসের বার্তা পেয়েছে স্পেন।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরাসরি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ইয়ামাল। তবে পুরো ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তার গতিময় আক্রমণে বেলজিয়ামের ডিফেন্ডার ম্যাক্সিম ডি কুইপার পুরো ম্যাচে চাপে ছিলেন। ইয়ামালের চাপ সামলাতে গিয়ে ৬১ মিনিটে শারীরিক ক্লান্তির কারণে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের মূল লেফটব্যাককে। তার জায়গায় নামেন হোয়াকিন সেইস।

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইয়ামাল। শেষ চারে ওঠার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। আমরা এখানে অনেক দিন ধরে আছি এবং শেষ পর্যন্ত যেতে চাই।’

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। তবে ইয়ামালের মতে, গোলটি এমন সময়ে এসেছে যখন তার দল সবচেয়ে ভালো খেলছিল।

তিনি বলেন, ‘আমরা অনেক বেশি ভালো খেলেছি। আমাদের বিপক্ষে যে গোলটি হয়েছে, সেটি ছিল একটি অদ্ভুত পরিস্থিতি, কারণ তখন আমরা নিজেদের সেরা সময় পার করছিলাম। মনে হয় না আমরা খুব সুন্দর ফুটবল খেলি, কিন্তু কেউই আমাদের সঙ্গে সমানে সমান খেলতে আসে না। সবাই পিছিয়ে থাকে, তবে শেষ পর্যন্ত আমরা জয় তুলে নিতে পারি।’

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ বর্তমান ফুটবল শক্তি ফ্রান্স। আগামী মঙ্গলবার ১৪ জুলাই মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ফরাসিদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ইয়ামাল।

ফ্রান্সকে নিয়ে স্পেনের এই তরুণ তারকা বলেন, ‘যদি তাদের কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা। আমরাই তাদের ২০২৪ সালের ইউরোতে হারিয়েছিলাম। আমরা দুই দলই বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছি। আমার মতে, এই দুই দলই সেরা এবং আমাদের কোনো ভয় নেই।’

এদিকে, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন নিকো উইলিয়ামসও। দীর্ঘ এক বছর চোটের সঙ্গে লড়াই করার পর বিশ্বকাপে আবার মাঠে ফিরেছেন স্পেনের এই উইঙ্গার।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দে লা ক্রুসের কঠিন ট্যাকলের পর আবারও শারীরিক সমস্যায় পড়েছিলেন উইলিয়ামস। বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফুটবলার। তবে বেলজিয়ামের বিপক্ষে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

কঠিন সময়ের কথা তুলে ধরে নিকো বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি না থাকলে আমি এখানে থাকতাম না। জীবনে কখনো কখনো সবাই ধাক্কা খায়, এবার সেটা আমার ক্ষেত্রে হয়েছে। এটি ছিল দুর্ভোগে ভরা একটি বছর, কিন্তু এটাই জীবন।’

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে আশাবাদী নিকো আরও বলেন, ‘আমরা তাদের দুইবার হারিয়েছি এবং আবারও তা করতে চাই। এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। আশা করি ফল আমাদের পক্ষেই যাবে। নিরপেক্ষ দর্শকদের জন্য এটি উপভোগ করার মতো একটি ম্যাচ হবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। একদিকে ইয়ামাল-উইলিয়ামসদের তরুণ ও গতিশীল আক্রমণভাগ, অন্যদিকে ফ্রান্সের অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ দল। তবে ম্যাচের আগেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়ে রেখেছেন স্পেনের তরুণ দুই তারকা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9