শেষ মুহূর্তে মেরিনোর গোলে সেমিফাইনালের পথে স্পেন

১১ জুলাই ২০২৬, ০২:৫৭ AM
শেষ মুহূর্তে মেরিনোর গোলে সেমিফাইনালের পথে স্পেন

শেষ মুহূর্তে মেরিনোর গোলে সেমিফাইনালের পথে স্পেন © সংগৃহীত

ম্যাচের শেষ মুহূর্তে আবারও নায়ক হয়ে উঠলেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। তার গোলে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্পেন।

৯০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাও কুবার্সির নেওয়া শট গোলরক্ষক সেন ল্যামেন্স প্রথমে ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে সবার আগে পৌঁছে জোরালো শটে জালে বল পাঠান মেরিনো।

গোল করার পরপরই বেলজিয়ামের এক ডিফেন্ডারের শক্ত ট্যাকলের শিকার হলেও নিজের কাজ ঠিকই শেষ করেন স্পেনের এই মিডফিল্ডার। তার এই গোলেই ম্যাচের একেবারে শেষ সময়ে আবারও লিড ফিরে পায় লা রোজা।

প্রথম গোলের মতোই দ্বিতীয় গোলটিও আসে গোলরক্ষকের রিবাউন্ড থেকে, যেখানে দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে সুযোগ কাজে লাগায় স্পেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬